বিজ্ঞানভিত্তিক পদ্ধতি
আধুনিক প্রোটোকল, বিজ্ঞানের ভিত্তিতে
ত্বক, চুল ও জয়েন্টের যত্নে আগে আপনার সমস্যা বোঝা হয়, তারপর সাজানো হয় আপনার জন্য আলাদা চিকিৎসা-পরিকল্পনা। পুরুষ, নারী ও কিশোর-কিশোরী, সবার জন্য। পরিচ্ছন্ন ও গোপনীয় পরিবেশে, ডা. আব্দুল্লাহ আল সানীর তত্ত্বাবধানে।
আধুনিক প্রোটোকল, বিজ্ঞানের ভিত্তিতে
কঠোর স্টেরিলাইজেশন ও নিরাপত্তা মান
অভিজ্ঞ ফিজিশিয়ান ও ব্যক্তিগত যত্ন
আপনার স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তোলা, আত্মবিশ্বাসের সঙ্গে
নিচে আপনার সমস্যাটি বেছে নিন। কোন চিকিৎসা আপনার জন্য উপযুক্ত, তা ঠিক করবেন ডাক্তার, পরামর্শের পরে।
Hair PRP, GFC Therapy, Exosome ও PDRN Therapy
Dermapen / Microneedling, ব্রণের দাগে PRP, Chemical Peel, Face Exosome therapy
Chemical Peel, Mesotherapy, স্কিন ব্রাইটেনিং
Face Exosome, অ্যান্টি-এজিং, Hydrafacial, গ্লো থেরাপি
ডার্ক সার্কেলে PRP
Joint PRP Therapy
PRP wound care, নির্বাচিত ক্ষেত্রে
চিন্তা নেই, আগে একটি পরামর্শ নিন
পরামর্শ নিনডাঃ মোঃ আব্দুল্লাহ আল সানি একজন Aesthetic & Pain Physician, যিনি Aesthetic Medicine, Hair & Scalp Care, Skin Care, PRP Therapy, Regenerative Medicine এবং Pain Management নিয়ে কাজ করেন।
রোগীর সমস্যা, ত্বক ও চুলের অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী clinical assessment-এর মাধ্যমে ব্যক্তিভিত্তিক treatment plan তৈরি করাকে তিনি গুরুত্ব দেন।
Bio-Prime Aesthetic & PRP Center-এ ত্বক, চুল ও জয়েন্টের সমস্যায় প্রতিটি রোগীকে আলাদা করে দেখা হয়। আপনার সমস্যার কারণ, স্বাস্থ্যের ইতিহাস ও প্রত্যাশা জেনেই ঠিক করা হয় কোন চিকিৎসা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত।
এস্থেটিক ও পেইন ফিজিশিয়ান
ব্রণ, দাগ, মেছতা, নিস্তেজ ত্বক বা বয়সের ছাপ: আপনার ত্বকের ধরন বুঝে উপযুক্ত চিকিৎসা।
চুল পড়া, চুল পাতলা হওয়া বা অ্যালোপেসিয়ায় আগে কারণ নির্ণয়, তারপর চিকিৎসা।
PRP তৈরি হয় আপনার নিজের রক্ত থেকে, আর শরীরের নিজস্ব পুনর্গঠন ক্ষমতাকে কাজে লাগানোই এর মূল ধারণা।
হাঁটু, কাঁধ বা গোড়ালির দীর্ঘদিনের ব্যথায় নির্বাচিত ক্ষেত্রে PRP-ভিত্তিক চিকিৎসা।
কোন চিকিৎসা আপনার জন্য উপযুক্ত, তা ডাক্তারের পরামর্শের পরেই নির্ধারিত হয়।
আপনার স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও বাস্তবসম্মত ফলাফলের কথা ভেবেই আমাদের সেবা সাজানো।
চিকিৎসার আগে অভিজ্ঞ ফিজিশিয়ানের কাছে পূর্ণ মূল্যায়ন ও পরামর্শ।
আপনার সমস্যা, স্বাস্থ্যের ইতিহাস ও বর্তমান অবস্থা অনুযায়ী আলাদা চিকিৎসা-পরিকল্পনা।
ত্বক, চুল, PRP ও জয়েন্টের ব্যথা—সবকিছুর জন্য আলাদা জায়গায় ছুটতে হবে না।
কঠোর স্টেরিলাইজেশন ও নিরাপত্তা মান মেনে চিকিৎসা।
পুরুষ, নারী ও কিশোর-কিশোরী—সবার প্রয়োজন বুঝে যত্ন।
অতিরিক্ত নয়, আপনাকে আপনার মতোই ভালো দেখানো। ফলাফল প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে।
কী হবে, কতদিন লাগবে, কোন ধাপে কী করতে হবে, সবকিছু আগে থেকে পরিষ্কার জানতে পারবেন।
আপনার সমস্যা, প্রত্যাশা ও স্বাস্থ্যের ইতিহাস মন দিয়ে শোনা হয়।
আপনার বর্তমান অবস্থা দেখে ঠিক করা হয় কোন চিকিৎসা উপযুক্ত।
কোন চিকিৎসা, কয়টি সেশন ও কত সময়ের ব্যবধানে, তা আগেই জানানো হয়।
পরিকল্পনা অনুযায়ী নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা।
অগ্রগতি দেখা, পরবর্তী যত্নের নির্দেশনা এবং প্রয়োজনে পরবর্তী ধাপের পরামর্শ।
পুরুষ • নারী • কিশোর-কিশোরী
আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো
অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি মূল্যায়ন
কী আশা করা যায়, খোলাখুলি জানানো হয়
ত্বক, চুল, PRP বা জয়েন্টের ব্যথা নিয়ে জানতে ফর্মটি পূরণ করুন বা সরাসরি কল করুন। আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে সময় নিশ্চিত করবে।
APPOINTMENT REQUEST
আসার আগে দেখে নিন, আপনি কেমন পরিবেশে সেবা পাবেন।
চিকিৎসা নেওয়ার আগে রোগীরা সাধারণত যা জানতে চান, সহজ ভাষায় এখানে দেওয়া হলো।
হ্যাঁ। আপনার শরীর থেকে অল্প রক্ত নিয়ে বিশেষ প্রক্রিয়ায় প্লাটিলেট-সমৃদ্ধ অংশ (PRP) আলাদা করা হয়, তারপর প্রয়োজনীয় স্থানে ব্যবহার করা হয়। রক্ত আপনার নিজের, তাই অন্যের রক্তজনিত ঝুঁকি থাকে না।
সবার জন্য নয়। আপনার সমস্যা, স্বাস্থ্যের অবস্থা ও চলমান ওষুধ দেখে ডাক্তার ঠিক করবেন কোন চিকিৎসা উপযুক্ত। কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও অভিভাবকের সঙ্গে পরামর্শ করে ডাক্তার সিদ্ধান্ত নেবেন।
কিছুটা অস্বস্তি হতে পারে, তা চিকিৎসার ধরন ও ব্যক্তিভেদে আলাদা। চিকিৎসার পর কিছুক্ষণ বা কিছুদিন লালচেভাব বা ফোলা থাকতে পারে। কী হতে পারে এবং কী যত্ন নিতে হবে, তা চিকিৎসার আগেই জানানো হবে।
এটি নির্ভর করে আপনার সমস্যা, চিকিৎসার ধরন ও শরীরের সাড়ার ওপর। ত্বক ও চুলের ক্ষেত্রে সাধারণত ধাপে ধাপে পরিবর্তন দেখা যায় এবং একাধিক সেশন লাগতে পারে। সেশনের সংখ্যা পরামর্শের সময় জানানো হবে।
কোনো চিকিৎসাই সবার ক্ষেত্রে একই ফল দেয় না। চুল পড়ার পেছনের কারণ (যেমন হরমোন, পুষ্টির ঘাটতি, বংশগত কারণ) খুঁজে বের করাই সবচেয়ে জরুরি। তাই আগে পরামর্শ, তারপর পরিকল্পনা।
মেছতা ও কালচে দাগ ফিরে আসার প্রবণতা থাকে, বিশেষ করে রোদের সংস্পর্শে। চিকিৎসার লক্ষ্য দাগ কমানো ও নিয়ন্ত্রণে রাখা। কী ধরনের যত্ন ও সূর্য-সুরক্ষা দরকার, ডাক্তার তা বুঝিয়ে বলবেন।
দাগের ধরন (গর্তযুক্ত দাগ, কালচে দাগ বা লালচে দাগ) অনুযায়ী ফলাফল ভিন্ন হয়। কিছু দাগ উল্লেখযোগ্যভাবে হালকা করা সম্ভব, তবে “পুরোপুরি মুছে ফেলা”-র নিশ্চয়তা কোনো চিকিৎসাই দিতে পারে না। আপনার দাগের জন্য বাস্তবসম্মত প্রত্যাশা কী হতে পারে, তা মূল্যায়নের সময় খোলাখুলি জানানো হবে।
চিকিৎসায় দাগের ধরন অনুযায়ী retinoid, chemical peel, microneedling, fractional laser, subcision, filler বা উঁচু scar-এর জন্য steroid injection ব্যবহার করা হতে পারে। অনেক সময় একাধিক পদ্ধতি মিলিয়ে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
সেশন নির্ভর করে দাগের গভীরতা, ধরন ও ত্বকের সাড়ার ওপর। সাধারণত ধাপে ধাপে উন্নতি দেখা যায়, নির্দিষ্ট সংখ্যা মূল্যায়নের পরেই জানানো সম্ভব।
এগুলো ত্বক ও চুলের পুনরুজ্জীবনে ব্যবহৃত তুলনামূলক আধুনিক থেরাপি। GFC-তে নিজের রক্ত থেকে বৃদ্ধি-সহায়ক উপাদান আলাদা করা হয়। আপনার জন্য কোনটি উপযুক্ত এবং কী আশা করা যায়, ডাক্তার খোলাখুলি বুঝিয়ে বলবেন।
গর্ভাবস্থা, রক্তের কিছু সমস্যা, চিকিৎসার স্থানে সংক্রমণ বা নির্দিষ্ট কিছু ওষুধ চললে ডাক্তার চিকিৎসা স্থগিত রাখতে বা বদলাতে পারেন। তাই পরামর্শের সময় আপনার স্বাস্থ্যের পূর্ণ তথ্য জানাবেন।
চিকিৎসার ধরন ও সেশন সংখ্যা অনুযায়ী খরচ আলাদা। পরামর্শের পর চিকিৎসা শুরুর আগেই খরচ পরিষ্কারভাবে জানানো হবে।
ওয়েবসাইটের ফর্ম পূরণ করুন অথবা 01818-710000 নম্বরে কল করুন। চেম্বার শনিবার থেকে বৃহস্পতিবার, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।
সমস্যা যত পুরোনোই হোক, সঠিক পরামর্শই সমাধানের প্রথম ধাপ। আপনার কথা মন দিয়ে শোনার জন্য আমরা প্রস্তুত।